• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন সুনামগঞ্জের নুরুল ইসলাম সাজু

| নিউজ রুম এডিটর ১১:৪৫ অপরাহ্ণ | ০৮/০৩/২০২৫ শিক্ষাঙ্গন, সিলেট

সিলেট : সিলেটের হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জের কৃতি সন্তান, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার নুরুল ইসলাম সাজু ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক প্রজ্ঞাপনে উল্ল্যেখ করা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০ এর ধারা ১৮ (১)(ঠ) ও ১৮(২) অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন।’ এর মাধ্যমে নুরুল ইসলাম সাজু আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার রাতে নুরুল ইসলাম সাজু বলেন,‘আমাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করায় আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এবং সংশ্লিষ্ট সকলকে।

আমার অভিজ্ঞতা ও প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, নীতি নির্ধারণ এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।’