• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

ভারতীয় কসমেটিক সহ চোরাকারবারি সাবজল আকট

| নিউজ রুম এডিটর ৩:২৫ পূর্বাহ্ণ | ১২/০৪/২০২৫ সারাদেশ, সিলেট

 

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি ; শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে কসমেটিকসের চালান নিয়ে ফেরার পথে সাবজল হোসেন এক পেশাদার চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাতে ২৮-বিজিবির সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপিরি টহল দল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকসের চালানসহ তাকে সীমান্তের পূর্ব লাকমা এলাকা থেকে আটক করে।

সাবজল তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের পিয়ার আলীর ছেলে।

শুক্রবার রাতে বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

ব্যাটালিয়নের বালিয়াঘাট বিওপি সূত্র জানায়, উপজেলার দুধের আউটা গ্রামের সাবজল হোসেন তার অপর সহযোগীসহ ভারতীয় কসমেটিকসের চালান নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। পথে বালিয়াঘাট বিওপির বিজিবি টহলদল শুক্রবার রাতে সাবজলের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের কসমেটিকসের চালান জব্দ করে। ওই সময় সাবজলের সঙ্গে থাকা আব্দুল কাদির কৌশলে পালিয়ে যায়।

তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কাদের জানান, বিজিবির পক্ষ থেকে সাবজলকে গ্রেফতা ও তার অপর সহযোগী আব্দুল কাদিরকে পলাতক আসামি দেখিয়ে শুক্রবার রাতে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করা হয়েছে।