• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

শেষ হলো ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক

| নিউজ রুম এডিটর ৪:৫১ অপরাহ্ণ | ১৩/০৬/২০২৫ জাতীয়

 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বেলা সাড়ে ৩টার কিছু সময় পর বৈঠকটি শেষ হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সময় সাড়ে ৩টার পর প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একান্ত বৈঠকটি শেষ হয়েছে।

বৈঠক শেষে তারেক রহমান তার লন্ডনে বাসভবনে ফিরে গেছেন বলেও জানান তিনি।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে পৌঁছান তারেক রহমান। এসময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।

এ বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস। অনেকে হোটেলের সামনে জড়ো হয়েছেন।