• আজ ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ |

মোরেলগঞ্জের খাল থেকে দিনমজুর জাকির খানের ভাসমান মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৬:৪৫ অপরাহ্ণ | জুন ২৭, ২০২৫ বাগেরহাট, সারাদেশ

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ২৭ জুন সকালে মোরেলগঞ্জ পৌরসভার সুকুমারের ঘাটে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

জানা গেছে, নিহত জাকির খান গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবুর রহমান।

নিহত জাকির খান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কলারন গ্রামের নূর মোহাম্মদ খানের ছেলে। তিনি স্ত্রী নাসিমা বেগম ও তিন মেয়ে সন্তানসহ মোরেলগঞ্জ পৌর শহরের কেজি স্কুল সংলগ্ন মোল্লাবাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন।

ওসি মো. মতলুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্ত্রী নাসিমা বেগম মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।