• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

 

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান হাসেম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা-পুলিশ। হাসেম তালুকদার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, ঢাকা শাহবাগ থানার একটি হত্যা মামলার আসামি হাসেম তালুকদারকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে।

উল্লেখ্য, হাসেম তালুকদার একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে কালক্রমে আওয়ামী লীগে যোগদান করে নৌকা প্রতীক নিয়ে সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।