• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

উন্মুক্ত লটারির মাধ্যমে মোরেলগঞ্জে খাদ্যবান্ধবের ৪২জন ডিলার নিয়োগ

| নিউজ রুম এডিটর ৩:৪৫ অপরাহ্ণ | ২০/০৮/২০২৫ বাগেরহাট

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ টি ইউনিয়নে ৪২ জন ডিলার নিয়োগ চুড়ান্ত করা হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে উন্মুক্ত লটারির মাধ্যমে ৪২ জন ডিলার চুড়ান্ত হয়।
আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.শহিদুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ফিরোজ তালুকদার, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ,এফ এম শামীম আহসান, জামায়েত ইসলামীর নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দ্রুব মন্ডল, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এদিকে খাউলিয়া ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের ডিলার উজ্জল তালুকদার, ১ ও ২ নং ওয়ার্ডে মো. আবু সালেহ, ৩ ও ৭ নং ওয়ার্ডে লোকমান বয়াতী ও ৪ ও ৯ নং ওয়ার্ডে লোকমান খান সহ ৪২ জন ডিলার নিয়োগ হয়।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, এ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ প্রক্রিয়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ২৪৭ টি আবেদন পড়েছে। এর মধ্যে যাচাই বাছাইসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করে ১৯১টি আবেদন সঠিক হয়। একই স্পটে একাধিক আবেদন থাকায় উন্মুক্ত লটারির মাধ্যমে ৪২ জন ডিলারকে চুড়ান্ত করা হয়েছে।