• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

| নিউজ রুম এডিটর ১১:০৪ অপরাহ্ণ | ২৪/০৮/২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

ইসহাক দারকে জুলাই অভ্যুত্থান নিয়ে বিশেষ বই উপহার দেন প্রধান উপদেষ্টা। ছবি: পিআইডি

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রবিবার (২৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এর আগে ইসহাক দার দুই দিনের বাংলাদেশ সফরে গতকাল ঢাকায় পৌঁছান। ঢাকা সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার।

এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও চারটি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এসময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী।

পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা-ইসলামাবাদের একসাথে কাজ করার সুযোগ রয়েছে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা। তবে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে এই সম্পর্ক আরো উন্নয়নের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হবে বলে মনে করেন তিনি।

এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যানসহ ব্যবসায়ী নেতার উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে দ্বি-পক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী।