• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

কুরআন অবমাননার অভিযোগ নর্থ সাউথ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ

| নিউজ রুম এডিটর ৫:৪২ অপরাহ্ণ | ০৫/১০/২০২৫ আইন ও আদালত, লিড নিউজ

 

নর্থ সাউথ শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশরাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, অভিযুক্ত শিক্ষার্থী কুরআন পদদলিত করার বিষয়টি স্বীকার করেছে। পরে কারাগারে আটক রাখার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।

গতকাল রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।