• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী আন্দোলনের প্রার্থীকে শোকজ

| Peoples News ৪:৪৬ অপরাহ্ণ | ১২/০১/২০২৬ রাজনীতি, সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েসকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ১২ জানুয়ারি সোমবার দুপুরে ওই শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সহকারী জজ) আমিনুল ইসলাম।

শোকজ নোটিশে বলা হয়, শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস নির্বাচনী প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরুর তারিখের পূর্বেই নালিতাবাড়ী উপজেলার বাইপাস মোড় ও ডহরিয়াপাড়া বাজারসহ বিভিন্ন স্থানে দলীয় প্রতীকসহ পোস্টার লাগিয়ে প্রচারণা করছেন। যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আর্টিকেল ৭৩ (৩) (বি) এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর ৭ (ক) ও ১৮ বিধির লঙ্ঘন। এ কারণে তার প্রতি কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান প্রতিবেদন কেন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের দুতলায় শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারকের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস বলেন, একটি চিঠি অফিসে এসেছে। তবে আমি এখনও সেটি খুলে দেখিনি।

এ ব্যাপারে শেরপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক আমিনুল ইসলাম বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-২ আসনে এক প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাবের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে