• আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রাজনীতি

রূপনগরে আমিনুল হকের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

| Peoples News ৮:৩৫ অপরাহ্ণ | ২৬/০২/২০২৬ জাতীয়

 

নিজেস্ব প্রতিবেদক : পবিত্র রমাদানের অষ্টম দিনে রাজধানীর রূপনগর এলাকায় নিম্ন আয়ের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পালন করে রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, রমাদান মাসজুড়ে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ছিল, যা রোজাদার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পি নিউজ/ আমিনুল হক বিএনপি