=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে আমন্ত্রণ পত্র পেয়েছেন প্রফেসর মিজান

| Peoples News ৯:১২ পূর্বাহ্ণ | ২৫/০৩/২০২৬ শিক্ষাঙ্গন

 

নিউজ ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বঙ্গভবন-এ মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণ পেয়েছেন বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি প্রফেসর ড. আসিফ মিজান।

সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে তিনি বিদেশী মাটিতে ভিসি পদ অলংকৃত করা প্রথম বাংলাদেশি প্রফেসর হয়ে ইতিহাস রচন করেছেন।

বিগত ২০ বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও প্রশাসনিক দায়িত্ব নির্বাহ করে প্রফেসর মিজান শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। তার নামে দেশে-বিদেশে অসংখ্য গবেষণাপত্র, আর্টিকেল প্রকাশিত হয়েছে। বিদেশে সোমিনার, কনফারেন্সে চেয়ারপারসন, রিসোর্স পার্সন হিসেবে তার ভূমিকা বাংলাদেশের পতাকা উঁচু করেছে, যা আন্তর্জাতিক মঞ্চে দেশের গৌরব বাড়িয়েছে।

সমসাময়িক রাজনীতির তীক্ষ্ণ বিশ্লেষক প্রফেসর মিজান একজন অক্লান্ত মানবাধিকার কর্মী এবং ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। সোশ্যাল মিডিয়ায় তার খুরধার লেখালেখি ফ্যাসিস্টবিরোধী জনমত গঠনে বিপ্লব ঘটিয়েছে। ঐ লেখাগুলো হাজার হাজার মানুষকে আন্দোলনে সক্রিয় করে তুলেছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।