• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

বিজিবির বিশেষ অভিযান:

যশোর সীমান্তে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ আটক ২

| Peoples News ৮:৩১ অপরাহ্ণ | ১৪/০৫/২০২৬ জাতীয়

আবিদ হাসান, বেনাপোল প্রতিনিধি:যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে Border Guard Bangladesh এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এবং র‍্যাব-৬। এসময় দুইজন আসামীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ঘিবা সীমান্ত এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধান্যখোলা গ্রামের মধ্য থেকে ১১৮ বোতল WINCEREX COUGH SYRUP, ৯৯ বোতল ESCUF SYRUP এবং একটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়। উদ্ধারকৃত সিরাপগুলো নেশাজাতীয় হিসেবে উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটককৃতরা হলেন— মোঃ ইমরান হোসেন (৩৫), পিতা: মোঃ হায়দার আলী, গ্রাম: ধান্যখোলা, বেনাপোল, যশোর এবং মোঃ মিনাজুল (৪৫), পিতা: মোঃ শফিকুল, গ্রাম: পুড়াবাড়ী, নারায়ণপুর, বেনাপোল, যশোর।

এছাড়াও বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা পৃথক চোরাচালান বিরোধী অভিযানে ১২টি শাড়ি, ২টি থ্রি-পিস, ২টি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, ১ কেজি জিরা, ১ প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা-এ হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

পি নিউজ