• আজ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সারাদেশ

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

| Peoples News ৭:২৮ অপরাহ্ণ | ২৩/০৫/২০২৬ জাতীয়

 

তরিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান গহর (৬৫)।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী মোছাঃ স্মৃতি বেগম (৩৩) শার্শা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি শার্শা থানার মামলা নং-২৪ হিসেবে রুজু করা হয়।
মামলার পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে শার্শা থানা পুলিশ। এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন।

পি নিউজ শার্শা ধর্ষণ