• আজ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখে প্রতীকী ব্যান্ডেজ বেঁধে নাসীরউদ্দীন পাটওয়ারীর বক্তব্য

| নিউজ রুম এডিটর ৭:০২ অপরাহ্ণ | ০৩/০৮/২০২৬ অন্যান্য

ছাত্রদল নেতাকর্মীদের হামলায় আলিফের চোখ হারানোর ঘটনার প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। প্রতিবাদ স্বরূপ তিনি চোখে ব্যান্ডেজ বেঁধে বক্তব্য প্রদান করেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই বক্তব্য রাখেন।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ জাবের ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।