=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ের ভিডিও প্রকাশ করায় পল্লী বিদ্যুৎ কর্মী চাকরিচ্যুত

| নিউজ রুম এডিটর ১১:১৫ অপরাহ্ণ | ১৫/০৮/২০২৬ অপরাধ-দুর্নীতি

লোডশেডিং ও গ্রাহকদের দুর্ভোগের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করায় মাদারীপুর সদরের বাহাদুরপুর ইউনিয়নের পল্লী বিদ্যুতের এক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সুমন হোসেন নামের ওই কর্মী মিঠাপুর জোনের লাইনম্যান পদে কর্মরত ছিলেন। তিনি ‘বিদ্যুৎ প্রতিদিন’ পেজ থেকে বিভিন্ন সময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভিডিও প্রকাশ করতেন। তার দাবি, গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহের বাস্তব পরিস্থিতি এবং কর্মীদের নিরাপত্তার বিষয়টি বোঝানোর চেষ্টা করতেই তিনি ভিডিওটি করেছিলেন। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে এবং তাকে অব্যাহতি দেওয়া হয়। চাকরি হারানোর পর সুমন জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) সুশান্ত রায়ের কাছে লিখিত বক্তব্য দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং ভবিষ্যতে এমন কিছু না করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে ঘনঘন লোডশেডিং ও গ্রাহকদের দুর্ভোগের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার সুশান্ত রায় জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের কারণে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, গ্রাহকদের সমস্যার দ্রুত নিষ্পত্তি ও সঠিক তথ্য প্রচারের ব্যবস্থা থাকলে এ ধরনের ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হতো।