• আজ

‘যুক্তরাষ্ট্রে হায়ার করা আ. লীগ ‘স্ট্রাইকার’ নিজের পোস্টেই গোল দিল’, রহস্যময় পোস্ট শফিকুলের

‘যুক্তরাষ্ট্রে হায়ার করা আ. লীগ ‘স্ট্রাইকার’ নিজের পোস্টেই গোল দিল’, রহস্যময় পোস্ট শফিকুলের

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলমের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি যুক্তরাষ্ট্রে দলটির ‘স্ট্রাইকার’ নিয়োগের কথা উল্লেখ করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন, ‘আওয়ামী লীগ আমেরিকায় স্ট্রাইকার হায়ার করছে বিএনপির পোস্টে গোল দিতে। স্ট্রাইকার আওয়ামী লীগের পোস্টে গোল দিয়ে সেলিব্রেট করতে করতে চলে গেছে।’ পোস্টের সঙ্গে তিনি হাসির ইমোজিও যুক্ত করেন।

তবে স্ট্যাটাসে কাকে বা কোন ঘটনাকে ইঙ্গিত করেছেন ও স্ট্রাইকার বলতে কে বা কাকে নিউগ করেছেন সে বিষয়ে বিস্তারিতসহ পরিষ্কার করে কিছু উল্লেখ করেননি শফিকুল আলম। ফলে তার এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। অন্যদিকে পোস্টের কমেন্টে এক নেটিজেন লিখেছেন, ‘আপা আসলে কিন্তু আপনার খবর আছে।’

,