• আজ

এই জন্য বাবুল এখন বিরোধী দলে, জামায়াত আমিরের বক্তব্যে মানসুরা

এই জন্য বাবুল এখন বিরোধী দলে, জামায়াত আমিরের বক্তব্যে মানসুরা

আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম বলেছেন, এই জন্য বাবুল এখন বিরোধী দলে।

এর আগে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জামায়াত আমির বলেন, একটা দলকে বিদায় করে আরেকটা দলকে ক্ষমতার মসনদে বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। জনগণ ব্যাপকভিত্তিক একটা পরিবর্তন চেয়েছিল, বিশেষ করে আমাদের যুবসমাজ, যাদের কাছে এই জাতি ঋণী, বিশেষভাবে ঋণী। আমরা তাদের বুকের উষ্ণতা এবং ভালোবাসা দিয়ে সম্মান করি।

তিনি আরও বলেন, আমাদের দলীয় কোনো দাবি নেই। আমাদের সাত দফার প্রতিটি দাবিই জনগণের দাবি। ৭০ ভাগ জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। নির্বাচনের আগে তারাও বলেছে, আমরাও বলেছি,‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে আমরা তার পুরোটাই বাস্তবায়ন করবো।