• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

বঙ্গোপসাগরে রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, সতর্কতা জারি ভারতে

| নিউজ রুম এডিটর ৪:০২ অপরাহ্ণ | ২৫/০৯/২০২১ আবহাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে অতি গভীর নিম্নচাপ। এর গতিপ্রকৃতি দেখে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১২ ঘণ্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

সে ক্ষেত্রে এবারের ঘূর্ণিঝড়ের নাম হবে ‘গুলাব’। এ নাম পাকিস্তানের দেয়া। একই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই ঝড় আছড়ে পড়বে স্থলভাগে এমনটিই জানানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, ইতোমধ্যেই ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলকাতাতেও।

ঝড়ের জন্য এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলোতে নেয়া হয়েছে জোর সতর্কতামূলক ব্যবস্থা। প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গেও। এজন্য পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ১৫টি ও কলকাতার জন্য ৪টি উদ্ধারকারী দল মোতায়েন করে রেখেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর।

পিএন/জেটএস