• আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

শেবাচিমে করোনদ শনাক্তের হার শূন্য শতাংশ

| নিউজ রুম এডিটর ৫:২৭ অপরাহ্ণ | ১০/১১/২০২১ কোভিড-১৯
আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল:
গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
গত ২৪ ঘন্টায় শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য শতাংশ।
এ সময়ের মধ্যে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যুও হয়নি। বুধবার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন রোগী। একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন মোট ১২ জন।
এদিকে আরটি পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি। ২০২০ সালের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর থেকে এ নিয়ে তিনদিন করোনা শনাক্তের হার শূন্যের কোটায় নেমেছে। গত ৫ জুলাই পিসিআর ল্যাবে সর্বাধিক ৭৩.৯৪ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।
২০২০ সালের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৩শ’ ৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক হাজার ৪শ’ ৩১ জনের মৃত্যু হয়েছে।