• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

| নিউজ রুম এডিটর ২:৩৫ অপরাহ্ণ | ১৭/১২/২০২১ আন্তর্জাতিক, ভারত

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ শুক্রবার দুপুর ১টা ৪ মিনিটে ভারতের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে গত ১৫ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সেদিন বেলা সোয়া ১১টার দিকে বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি ও তার সফরসঙ্গীরা।