• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

কুড়িগ্রামে জবি রোভারের শীতবস্ত্র বিতরণ

রিদুয়ান ইসলাম, জবি প্রতিনিধি:‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাঁড়ান’ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন।

শুক্রবার (২৮ জানুয়ারি) কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অত্র কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মির্জা নাসির উদ্দীন। এসময় উপস্থিত রোভার সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ তিন শতাধিক শীতার্তদের মাঝে স্যুয়েটার, কম্বল, শাল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করেন।

কুড়িগ্রাম জেলা রোভারের সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার আবদুল ওয়াদুদ, সহকারী কমিশনার রোকসানা পারভীন এবং সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান খান।

আরো উপস্থিত ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সম্পাদক আনোয়ার হোসেন, শীতবস্ত্র বিতরণ দলের সদস্য মামুনুর রশিদ, মোঃ কামরুল হাসান, আলমগীর হোসেন, এসকে জামিরুল সহ অন্যান্য রোভার সদস্যরা শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করেন।

জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “প্রতি বছরের ন্যায় এবছরও জবি রোভার স্কাউট গ্রুপ অসহায় শীতার্তদের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তারাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়।”

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।