• আজ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

নড়াইলে ৫দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ

| নিউজ রুম এডিটর ৪:৪৬ অপরাহ্ণ | ০৫/০২/২০২২ জাতীয়

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ৫দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ। নড়াইলে শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঁচদিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সনদপত্র ও জার্সি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা। জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ইসমত আরা, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, ক্রীড়া ব্যক্তিত্ব কৃষ্ণপদ দাস, আব্দুর রশীদ মুন্নু, সৈয়দ তরিকুল ইসলাম শান্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ডেভেলপমেন্ট কাপ ফুটবল আবাসিক ক্যাম্পে ২৪ জন অনুর্ধ্ব-১৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর আগে গত ৩১ জানুয়ারি সকালে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।