• আজ

তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে বনানী থানার সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে এই ঘটনা ঘটে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সালাউদ্দিন।

তিনি জানান, রাত ১০টার দিকে সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এই ঘটনায় কোনো আহতের সংবাদ পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।