=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

| নিউজ রুম এডিটর ৮:০৪ অপরাহ্ণ | ২৮/০২/২০২২ সারাদেশ

আজ ২৮ ফেব্রুয়ারি ফেনীতে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি। ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে ১৮ কোটি মানুষের সুচিকিৎসার বাস্তবায়নের একমাত্র সংগঠন জাতীয় রোগী কল্যাণ সোসাইটি। ফেনী জেলা শাখার পক্ষ থেকে সোমবার সকালে জেলা কার্যালয়ে ডায়াবেটিস সচেতনতা ২০২২ জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্টা ডা.শাহাদাৎ হোসাইন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট গবেষক ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার উপদেষ্টা ও সাপ্তাহিক স্বদেশ পএ সম্পাদক সাংবাদিক এন এন জীবন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলা শাখার উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়ার প্রধান সম্পাদক
সাংবাদিক এবি এম নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপোল সোলতানী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নোমান আহমদ,জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী, শেখ কামাল।জেলা সদস্য নূরুল হুদা রাসেল মিয়াজীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর থানার সদস্য মুহাম্মাদ রফিকুল ইসলাম,আনোয়ার হোসাইন সুমন কমলনগরী, মাওলানা ওমর ফারুক, মুহাম্মাদ ইব্রাহীম রিয়াদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমন্বিত প্রয়াস দরকার।ডায়াবেটিস রোগ কিংবা ডায়াবেটিক রোগী—কোনোটিই এখন বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নয়। প্রায় প্রতিটি পরিবারেই ঢুকে গেছে ডায়াবেটিস। তবে রোগের পরিচয় যেমন মিলেছে, তেমনি এর চিকিৎসার পথও মানুষ চেনে। বাংলাদেশে এই ডায়াবেটিস চিকিৎসার পথ চেনানোর নায়ক হিসেবে ভূমিকা রেখেছেন ১৯৫৬ সাল থেকে ডা. মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ করে এখন দেশের ডায়াবেটিস সেবার প্রাণকেন্দ্র হিসেবে অধিকতর পরিচিত ঢাকার শাহবাগে বারডেম হাসপাতাল যেমন মানুষ সহজেই চেনে, তেমনি রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে আছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য বিভিন্ন ডায়াবেটিস সেবা কেন্দ্র। প্রতিদিন এখান থেকে মানুষ ডায়াবেটিসসংক্রান্ত সেবা পাচ্ছে।

এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বারডেম) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম, যিনি একাধারে জাতীয় অধ্যাপক ছিলেন।ডা.ইব্রাহিম সাহেবের অবদান অবিস্মরণীয়।তাই রোগীদের অধিকার হিসেবে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।