• আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | তোফায়েল আহমেদ মারা গেছেন | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার |

যুবক মাসুদকে পিটিয়ে মারলেন রিকশাচালক

| নিউজ রুম এডিটর ৫:২৪ অপরাহ্ণ | ২৬/০৩/২০২২ লিড নিউজ, সারাদেশ

কথা কাটাকাটির জেরে লাঠি দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছেন এক রিকশাচালক। রাজধানীর শাহবাগে শনিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মাসুদ (৪০)। তাকে পিটিয়ে মারা সেই রিকশাচালকের নাম রাসেল।ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় দুই ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে মাসুদ নামের ব্যক্তিকে হত্যা করেন রাসেল নামের এক রিকশাচালক। রাসেল আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে মামলা হবে।

তিনি বলেন, নিহত মাসুদ মাদকাসক্ত ছিলেন। আটক রিকশাচালক রাসেলের সঙ্গে কথা বলে তাকেও মাদকাসক্ত মনে হচ্ছে।

জানা গেছে, মাসুদের আঙুলের ছাপ মিলিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইজ থেকে তার বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।