• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

কিশোরগঞ্জে মুজিব ছায়াতলে ঠাঁই পেলেন গৃহহীন ফুলবাসী বালা

| নিউজ রুম এডিটর ৭:০২ অপরাহ্ণ | ১১/০৪/২০২২ কিশোরগঞ্জ, সারাদেশ

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষ্য বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডে· এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কাজের উদ্বোধন করা হয়। রোববার সকালে গণভবনের ভার্চুয়ালে অংশ নিয়ে গৃহহীনদের মাঝে এসব বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ইউনিয়নের টটুয়ার বারুনি এলাকার গৃহহীন ফুলবাসী বালা (৬৫) মুজিব ছায়া তলে পেলেন মাথা গোঁজার ঠাঁই।

এসময় গণভবনের ভার্চুয়ালে যুক্ত হোন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,পুলিশ পরিদর্শক (তদন্ত)এস এম শরীফ,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু, বীর মুক্তিযোদ্ধা(সাবেক কমান্ডার) হাবিবুর রহমান হাবুল,জমি দাতা সুপারেন টেনডেন্ট মোজাফফর হোসেন, নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সুর অফিসার গুলনাহার বেগম সহ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী প্রমুখ।জানা যায়,জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্য ৫২০টি থানায় গৃহহীনদের জন্য একটি করে বাড়ি নির্মাণের প্রকল্প হাতে নেয় সরকার।যার নামকরণ করা হয় ‘মুজিব ছায়া’। সরকারী অর্থায়নে পুলিশ প্রশাসনের সার্বিক তত্বাবধানে এসব বাড়ি নির্মাণ করা হয়।