• আজ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

| নিউজ রুম এডিটর ৩:৪৯ অপরাহ্ণ | এপ্রিল ১৪, ২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ছেলে আকবর আলী (৪০), পুত্রবধূ আমেনা বেগম (৩৫), ছেলের শশুর মোঃ আলম (৫০) এর বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বৃদ্ধা সাহারা খাতুন (৬১)। নির্যাতিত বৃদ্ধা ওই ইউনিয়নের দক্ষিণ ঝড়গাঁও এলাকার মৃত শাহাজাত আলীর স্ত্রী।

নির্যাতিত ওই বৃদ্ধা অভিযোগ বলেন, প্রায় সময় তার ছেলে আকবর আলী ও পুত্রবধূ আমেনা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শারীরিক ভাবে নির্যাতন করেন। বৃদ্ধার অভিযোগ ছেলে তার শশুড় আলমের কু-পরামর্শে প্রায় সময় তাঁকে খাবার দেয় না। এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় তাকে মারধর করেন। গত মঙ্গলবার সন্ধায় ঘর থেকে একটি শাবলকে কেন্দ্র করে ছেলের বউ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করতেই পাশে থাকা কাঠ দিয়ে ছেলে আকবর তার মাথায় আঘাত করেন। এসময় মাটিতে পরে গেলে ছেলের বউ বৃদ্ধার মাথার চুল ধরে টানা হেচড়া করলে বৃদ্ধার চিৎকার শুনে তার প্রতিবন্ধী মেয়ে মাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে ছেলের বউ প্রতিবন্ধী মেয়েকে ও মারধর করেন। পরে মা-মেয়ের চিৎকারের স্থানীয়রা এসে উদ্ধার করেন।

ঐ বৃদ্ধার মেয়ে জহুরা ও মনসুরা বেগম জানান, আমার ভাইয়ের বউ ইতিপূর্বেও আমার মাকে মারধর করে আহত করেছে। কিছু দিন আগেও মায়ের হাতের আঙ্গুল ধারালো অস্ত্র দিয়ে কেটে দিয়েছে। পরে ডাক্তারের কাছে নিয়ে সেলাই করতে লেগেছে। মা এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অন্যদিকে মারধরের কথা অস্বীকার করে ছেলে আকবর আলী জানান, সে পরিবারের একমাত্র ছেলে। তাই পরিবারের কারো সাথেই কোনো প্রকার সমস্যা হলেই সে দায় তার ওপর চাপানো হয় বলে জানান তিনি।

বৃদ্ধা সাহারা খাতুনকে নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান, রুহিয়া থানার ওসি (তদন্ত) শহীদুর রহমান শহিদ। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।