• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

| নিউজ রুম এডিটর ৫:৫০ অপরাহ্ণ | ২৮/০৪/২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। গতকাল বুধবার বিকালে পৌর-শহরের প্রাণীসম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে সালমুউদ্দিন জাতরু( ৮৩) নামে এক বৃদ্ধ আহত হন। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন। বৃদ্ধ জাতরুর ওই উপজেলার বিএন বালিকা উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা।

একই উপজেলায় গত মঙ্গলবার সন্ধায় লিটন আলী (২০) নামে এক যুবক বলিদ্বার লালদিঘি নামক স্থানে থ্রি-হুইলার পাগলুর সাথে দুর্ঘটনার শিকার হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাপাতালে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওই যুবক উপজেলার বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে। অপরদিকে উপজেলার কাতিহার এলাকায় বুধবার রাতে উপজেলার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আহত হন জিসান রায় (১৬) নামে এক কিশোর। পরে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে পথেই মারা যায়। জিসান রায় কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে।

অন্যদিকে একই রাতে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া গ্রামের আব্দুস সালামের ৭ বছরের মেয়ে রাস্তা পাড়াপাড়ের সময় মহেন্দ্র ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাণীশংকৈল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। দুই জনের দাফন সম্পন্ন করা হয়েছে। বাকিদেরও দাফনের প্রস্তুতি চলছে।