• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

মালয়েশিয়ায় হত্যার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

| নিউজ রুম এডিটর ৯:২৪ অপরাহ্ণ | ০৪/০৫/২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

মালয়েশিয়ায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। দেশটির পেরাক রাজ্যের সিতিয়াওয়ান অঞ্চলে প্রবাসী এক বাংলাদেশিকে হত্যায় জড়িত সন্দেহে তাদের আটক করেছে স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা।

ফ্রি মালয়েশিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০২ মে) সিতিয়াওয়ান এলাকার একটি ভবনের ছাদের ওপর ৩৯ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশি হত্যার শিকার হন।

দুদিন পর বুধবার (০৪ মে) হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়। তবে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন এখনও ধরাছোঁয়ার বাইরে।

মানজুং জেলা পুলিশ প্রধান নুর ওমর সাপি বলেছেন, আটকের পর ওই ৭ জনকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আগামী রোববার পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, ঘাতক ও হত্যার শিকার ব্যক্তি একই কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

ওমর বলেন, অপর ৭ বাংলাদেশির সঙ্গে একই বাড়িতে বাস তাদের। ঘটনার দিন কোনো একটি বিষয় মিমাংসার জন্য ছাদে গিয়েছিলেন দুইজন। এ সময় অন্যরা নিচতলায় ঘুমিয়ে ছিলেন।

ওমর আরও বলেন, ‘রাত প্রায় ৩টার দিকে নিচ থেকে তাদের একজন ছাদে ভুক্তভোগীর চিৎকার শুনতে পান। এরপর সবাই ছাদে উঠে তাকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ কর্মকর্তা ওমর জানান, নিহত ব্যক্তির দেহে ছুরিকাঘাতের ৫টি চিহ্ন পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে কোনো অস্ত্র পাওয়া যায়নি। হত্যার উদ্দেশ্য কী, তা তদন্ত করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে গত মাসের শেষের দিকে মালয়েশিয়ার উপকূল থেকে ১৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ। খবরে বলা হয়, গত শনিবার (৩০ এপ্রিল) পেরাক প্রদেশের উপকূল থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়াদের মধ্যে ৪ বাংলাদেশি ও ৫ মিয়ানমারের নাগরিকও রয়েছে। এছাড়া আটককৃতদের মধ্যে ৬৬ জন পুরুষ, ৫৯ জন নারী, ১৮ তরুণ-তরুণী রয়েছে। আটককৃতদের মধ্যে পাঁচ বছর বয়সী শিশুও রয়েছে এবং বাকিদের বয়স ৪০ এর মধ্যে বলে জানা গেছে।