• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

ঠাকুরগাঁওয়ে দুর্নীতির অভিযোগে দুই শিক্ষককে দুদকে তলব

| নিউজ রুম এডিটর ৪:২৬ অপরাহ্ণ | ১৫/০৫/২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও : আবারো দুর্নীতির দায়ে অভিযুক্ত ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষককে দুদকে তলব করা হয়েছে। এ ব্যপারে গত ১০ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারক চিঠি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়।

দুদক কর্তৃক তলব পাওয়া শিক্ষকরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার কহর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ।

জানা যায়, ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সিন্ডিকেটের চরম দুর্নীনিতে বিদ্যালয়ের মেরামত ও শিক্ষার্থীদের উপকরনের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বদলী বানিজ্য, নিয়োগ বানিজ্য সহ শিক্ষক হয়রানীর অভিযোগ ও নানান অভিযোগে অভিযুক্ত ২ শিক্ষককে আগামী ২২মে দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে তলব করা হয়। একই অভিযোগে বিভিন্ন দুর্নীতির দায়ে গত বছর ঠাকুরগাঁওয়ের ১৫ শিক্ষককে দুদকে তলব করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা জানান, এ বিষয়ে আমরা একটি চিঠি পেয়েছি। অভিযুক্ত শিক্ষকদের আগামী ২২ তারিখে দুদকে তলব করা হয়েছে। এ বিষয়ে অভিযক্ত শিক্ষকদের অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।