• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। এই দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার এবং নির্যাতনে সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বেরোতে হবে। এজন্য আসুন-আমরা সেই গান এক সঙ্গে গাই-‘বল বীর/বল উন্নত মম শির’। আর কোথাকার সেই ঘুমের গান এবং প্রেমের গান, এসব দিয়ে এখন হবে না। এখন জেগে উঠার গান গাইতে হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে হুমায়ূন কবির বেপারী সভা পরিচালনা করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তরীণ, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের গণতন্ত্রকামী ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে, এই যুগেও তা আমাদের দেখতে হয়! নারীদের উপর চরম নির্যাতন করা হচ্ছে। এখানেই নজরুল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এখানেই জেগে উঠতে হবে। এই ঘুম থেকে জেগে উঠে আমাদের নিজেদেরকে মুক্ত করতে হবে। সেই মুক্তিই হচ্ছে আমাদের একমাত্র পথ।

কাজী নজরুল ইসলামের প্রতি স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান সময়ে নজরুল এতো বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে এবং তার কথা উচ্চারণ করতে ইচ্ছে করে। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে।

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, কাজী নজরুল ইসলামের ক্ষুরধার লেখনীতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বিপ্লবের মন্ত্র উচ্চারিত হয়। কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, সংগীতজ্ঞ, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা কাজী নজরুল ছিলেন বহুমুখী বিস্ময়কর প্রতিভার অধিকারী।