• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

সিরাজদিখানে তেল কম দেওয়ায় মা ফিলিং স্টেশনের মালিকের দ্বিতীয় বার অর্থদন্ড!

স্টাফ রিপোর্টার: মাপে কম দেয়ায় সিরাজদিখানে একটি জ্বালানি ফিলিং স্টেশনে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । গতকাল মঙ্গলবার দুপুরে নিমতলা-সিরাজদিখান সড়কের উপজেলা মোড় সংলগ্ন ‘মা ফিলিং স্টেশনে ’- অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রম্যমান আদালত।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নিবার্হী ম্যাজিষ্টেট ও সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার ।

এ সময় উপস্থিত ছিলেন,বি এসটি আই এর পরিদর্শক নাজমুস হায়াত ,সিরাজদিখান থানার এ এস আই আমির হোসেন। নিবার্হী ম্যাজিষ্টেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার জানান, তেল ওজনে কম দেওয়ায় মা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় । তবে এর আগে সিরাজদিখান বাজারে মিষ্টি ওজনে কম দেওয়ায় রাজ লক্ষী মিষ্টি দোকানের মালিক খোকন ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । উল্লেখ্য, এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তেল কম দেওয়ায় মা ফিলিং স্টেশনের মালিককে প্রথম বারের মত অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ নিয়ে মা ফিলিং স্টেশনের মালিক দ্বিতীয় বারের মত অর্থদন্ডে দন্ডিত হলেন।