• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

নাটোরে নামী দামি দেশী-বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী জব্দঃ জরিমানা

| নিউজ রুম এডিটর ৩:২৭ অপরাহ্ণ | ২৮/০৬/২০২২ সারাদেশ

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরে নামী দামি দেশী-বিদেশী ব্যান্ডের নামে নকল প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাত সোয়া বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত সদরের হালশা ফুলসর গ্ৰামে পরিচালিত অভিযানে ভেজাল প্রসাধনী জব্দ এবং ভেজাল প্রসাধনী উৎপাদনের অভিযোগে ঐ জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভির এবং র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিসি-২, নাটোর ক্যাম্প একটি অপারেশন দল রাত সোয়া বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত নাটোর সদরের হালশা ফুলসর গ্ৰামে জনৈক ফয়েজ উদ্দিনের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ফয়েজ উদ্দিনের বসতবাড়ীতে অবৈধ প্রক্রিয়ায় নামী দামী দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল প্রসাধনী প্রস্তুত করার দায়ে শুভ এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মহিউদ্দিন কাজলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ এবং ৫০ ধারায় মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে এক চল্লিশ হাজার নয়শত পিস দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের নকল ক্রিম জব্দ করা হয়। পরে জব্দকৃত প্রসাধনী ধ্বংস করা হয়।