• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

পল্টন সমাবেশে যোগ দিয়েছে বাড্ডা থানা আওয়ামীলীগ

| নিউজ রুম এডিটর ৭:১০ অপরাহ্ণ | ১২/০৭/২০২৩ আওয়ামী লীগ, রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তুফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান , সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, এস এম কামাল হোসেন মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

ঢাকা উত্তর আওয়ামিলীগ এর সভাপতি শেখ বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ দপ্তর সম্পাদক আউয়াল শেখ সহ উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বৈরি আবহাওয়া উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা দূরদূরান্ত থেকে আসতে শুরু করে। ওই শান্তি সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর পরিকল্পনা ছিল ক্ষমতাসীনদের। সমাবেশটি বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টা থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। যৌথভাবে ওই সমাবেশের আয়োজন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশস্থলের সামনে দেড়টায় গিয়ে দেখা যায়, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মিরপুর, পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন। এ ছাড়া বঙ্গভবন মোড় এলাকায় আওয়ামী লীগের মিছিলে নিয়ে সমাবেশস্থলে নেতাকর্মীদের আসতে দেখা গেছে।

এছাড়াও সমাবেশে যোগ দিয়েছেন বাড্ডা থানা আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ।