=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ টেকনাফের রুবিনা ও কারিশমা গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৭:১৮ অপরাহ্ণ | ২৭/০৭/২০২৩ অপরাধ-দুর্নীতি

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির রবিউল আলম হারুনের স্ত্রী রুবিনা আক্তার ও রামু গর্জনিয়া এলাকার মোঃ হেলালের স্ত্রী কারিশমা দীর্ঘদিনধরে কৌশলে মাদক কারবারে চালিয়ে যাচ্ছিল। সময় যতই গড়াচ্ছে ততই কৌশল পাল্টিয়ে তারা মাদক পাচার করেই গেছে । তবে তাদের শেষ রক্ষা হলো না।

অবশেষে জুতার ভেতরে করে ইয়াবা পাচারের সময় মালুমঘাট হাইওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কারিশমা ও রুবিনা আক্তার। পরে তাদের জুতা চেক করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার ( এসপি ) রহমত উল্লাহ। তিনি জানান,বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে মালুমঘাট হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম-কক্সবাজার মহাসড়কের হাসিনাপাড়া নামক স্থানে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া বাস ( চট্টমেট্রো ব-১১-১৮৮৪) থামিয়ে চেক করা হয়। এসময় রামু গর্জনিয়ার হেলালের স্ত্রী ও হ্নীলার রবি আলম হারুনের স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের পরিহিত জুতার ভেতর থেকে ৫শত পিস করে চারটি জুতা থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসপি রহমত উল্লাহ।