• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

তারেক-জোবাইদার রায় ঘিরে দুপক্ষের আইনজীবীদের ধস্তাধস্তি

| নিউজ রুম এডিটর ৪:০২ অপরাহ্ণ | ০২/০৮/২০২৩ রাজনীতি

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিএনপিপন্থি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এর আগে বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় আজ বুধবার হওয়ার কথা। রায়কে ঘিরেই দুপক্ষের আইনজীবীরা বিক্ষোভ করছেন।

এর আগে গত ২৭ জুলাই আদালত এ মামলার যুক্তি উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার জন্য দিনটি ধার্য করা হয়। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করার কথা রয়েছে।

গুরুত্বপূর্ণ এ মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।