• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

গাজীপুরে ঈগল পাখি উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর 

| নিউজ রুম এডিটর ৬:১৪ অপরাহ্ণ | ২২/০৯/২০২৩ ভিন্ন স্বাদের খবর
কামাল হোসেন, গাজীপুর প্রতিনিধিঃগাজীপুর সদর উপজেলায় আহত একটি মেটে মাথা কুড়া ঈগল উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বন বিভাগের কর্মকর্তারা।
গত কাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকা থেকে আহত অবস্থায় ঈগলটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মেম্বার বাড়ি এলাকায় একটি আহত ঈগল কৃষি খেতে পড়ে থাকতে দেখে স্থানীয় লোক জন বন বিভাগের কর্মকর্তাদের খবর দেয়। পরে খবর পেয়ে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তারা ঈগলটিকে উদ্ধার করে ভাওয়াল রেঞ্জ অফিসে নিয়ে যায়। পরে ঈগলটি চিকিৎসার জন্য অসুস্থ অবস্থায় শুক্রবার সাফারি পার্কে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা জানান, স্থানীয়রা আহত অবস্থায় একটি ঈগল পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে মেম্বার বাড়ি এলাকা থেকে উদ্ধার করে অফিসে নিয়ে আসা হয়। এসময় মেটে মাথা কুড়া ঈগলটির ডানায় একটি আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে কৃষি জমিতে খাবার খাওয়ার সময় মাছ ধরার জালে আটকে যায়। এতে ঈগলটি ডানায় আঘাত পেয়ে আহত হয়।
তিনি আরোও জানান, ঈগলটির পায়ে একটি রিং রয়েছে। মূলত যারা লাইসেন্স নিয়ে বন্যপ্রাণী লালন-পালন করে সে সমস্ত ঈগলের পায়ে এ ধরনের রিং থাকে। তবে এটি কোথাও থেকে ছুটে এসেছে কিনা তা খতিয়ে দেখা হবে। ঈগলটি আহত হওয়ার কারনে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা জন্য
শুক্রবার সকালে  বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।
জানা যায়, মেটে মাথা কুড়া ঈগলের (Grey headed Fish Eagle) বা মেছো ঈগল সুন্দরবন ও উপকূল অঞ্চলেও সীমিত পরিসরে এদেরকে দেখা যায়। সাধারণত মিঠা পানির জলাধারের আশেপাশে এরা জোড়া ধরে বাস করে। বছরের পর বছর একই গাছে বাসা বাঁধে। পাখিটি অত্যন্ত দক্ষ শিকারি; প্রধানত মাছ খায়, তবে সাপ, ছোট পাখি, খরগোশও এর খাদ্য তালিকায় রয়েছে।
বার্ড লাইফ ইন্টারন্যাশনালের ২০১৪ সালের এর জরিপ অনুযায়ী সারা বিশ্বে এদের সংখ্যা মাত্র ১৫ হাজার থেকে দেড় লাখের মধ্যে। তবে বাংলাদেশে এর প্রকৃত সংখ্যা এখনও অজানা। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) ২০১৫ সালের ‘রেড লিস্ট’ অনুযায়ী প্রজাতিটি সারাবিশ্বসহ বাংলাদেশেও প্রায় সংকটাপন্ন। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত। তাই এটি শিকার, হত্যা বা এর কোনো ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ।