• আজ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

প্রাইম ব্যাংক’র সাথে চুক্তি করলো লায়ন কল্লোল লিমিটেড

| নিউজ রুম এডিটর ৬:৪১ অপরাহ্ণ | ২৪/১২/২০২৪ ভিন্ন স্বাদের খবর

 

ঢাকাডিসেম্বর : শীর্ষ স্থানীয়  বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে অ্যাডভান্সড স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লায়ন কল্লোল লিমিটেড। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে এ চুক্তি সই করে প্রতিষ্ঠান ‍দুটি।

চুক্তি অনুযায়ী, লায়ন কল্লোল লিমিটেড-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

 বিশেষ করে লায়ন কল্লোল লিমিটেড  এর কর্মীরা ক্রেডিট কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং লায়ন কল্লোল লিমিটেড-এর ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জিয়া উদ্দিন বাবলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি ও হেড অব কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন মো. আসিফ বিন ইদ্রিস; ইভিপি ও হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।