• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ-৩ আসনের ডালিম সরকার (৩৫) নামে নৌকা প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ডালিম সরকার নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও একই এলাকার বাসিন্দা।

এদিকে, নৌকা সর্মথকদের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকরা এ হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

স্থানীয়রা জানান, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল নৌকার ক্যাম্পে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। এ ঘটনায় ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

হামলায় আহত সোহেল মিয়া বলেন, ‘আমরা নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। হঠাৎ করে রাত সাড়ে ১২টার দিকে মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ভাই শিপন পাটোয়ারীর নেতৃত্ব একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ ডালিম সরকারকে বাঁচাতে গেলে আমাকেও পিটিয়ে আহত করা হয়৷ তাই তাকে হাসপাতালে নিতেও বিলম্ব হয়।’

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে আসনটির বজ্রযোগিনীর বটতলায় নৌকার ক্যাম্পে কাঁচি স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। তবে ভাগ্যক্রমে কেউ হতাহত হননি।