• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

১ লাখ ৮৫ হাজার ভোট পেয়ে জয়ী সাকিব আল হাসান

| নিউজ রুম এডিটর ১০:১৫ অপরাহ্ণ | ০৭/০১/২০২৪ খেলাধুলা, লিড নিউজ

 

বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হয়, নৌকা প্রতীকে সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট।

সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৫২ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৪৮৫। এই আসনে প্রায় ৪৮ দশমিক ৩৮ শতাংশ ভোট পড়েছে। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকায় কোথায় কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট। এই আসনে অন্য তিন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ২ হাজার ১৪৩ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এম মোতাসিম বিল্লা (টেলিভিশন প্রতীক) নিয়ে পেয়েছেন ৬৫৪ ভোট আর তৃণমূল বিএনপির সনজয় কুমার রায় (সোনালী আঁশ) পেয়েছেন ৮৬৮ ভোট।