• আজ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে ধর্মতত্ত অনুষদের ৱ্যালি ও আলোচনাসভা

| নিউজ রুম এডিটর ১০:১৩ অপরাহ্ণ | ০৯/০৩/২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন-ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়েছে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ।
শনিবার (৯ মার্চ) দুপুর ১২টায় অনুষদ ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ ফটকে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফীর নেতৃত্বে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. নিছির উদ্দিন মিঝি, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. শেখ এ.বি.এম জাকির হোসেন ও আল হদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সভায় অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আনুষ্ঠানিক ভাবে রমজানকে স্বাগত জানানো হয়েছে। আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারু ভাবে পালন করবো। এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহবান পৌছে দিবো।