• আজ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের নাবিশ্বাস : আমিনুল হক

| নিউজ রুম এডিটর ১২:৩০ অপরাহ্ণ | ৩০/০৩/২০২৪ বিএনপি, রাজনীতি

 

মারুফ সরকার, স্টাফ রিপোর্টার : হামলা মামলা গ্রেফতার নির্যাতন ও গুম খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

শুক্রবার ( ২৯ মার্চ) তুরাগ থানা বিএনপির ৫৩, ৫২, ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে। এসব করে বিএনপিকে দমানো যাবে না।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস, মানুষ কঠিন সময় অতিক্রম করছে । গত ১৭ বছর ধরে গায়ের জোরে এই সরকার ক্ষমতায় রয়েছে। এই সময়ে সারাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা যড়যন্ত্র মূলক মামলা দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুন করেছে, এত নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে পারেনি।

দেশে লুটপাট ও দুর্নীতি চলছে জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিদ্যমান সকল সংকট থেকে দেশ ও মানুষকে বাঁচাতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।

উত্তরার তুরাগে ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ড বিএনপির ইফতারে ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, হাজী মোঃ মোস্তফা জামান, মহানগর সদস্য হাজী ইউসুফ, এবিএমএ রাজ্জাক, তুরাগ থানা বিএনপির আহবায়ক আমান উল্লাহ ভূইয়া, যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ খোকা, হাজী জহিরুল ইসলাম,মোঃ চান মিয়া, মোঃ রফিক মোল্লা খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।