• আজ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মেয়ের পরিকল্পনায় খুন হন সাবেক এমপির স্ত্রী: পিবিআই

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | ০২/০৭/২০২৪ আইন ও আদালত

পরকীয়া ও সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে নিজ মেয়ের পরিকল্পনায় সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস খুন হন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

মঙ্গলবার (২ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায় (৫০), নিহতের নিজ মেয়ে শামীমা খান মজলিস ওরফে পপি (৫৭) এবং গৃহকর্মী আরতি সরকার (৬০)।

পিবিআই প্রধান জানান, হত্যাকারী সুবলের সঙ্গে মেয়ে শামীমার প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় খুন হন সেলিনা খান মজলিস। হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেছিলেন আসামিরা।

‘মা ও মেয়ের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়াবিবাদও লেগে থাকতো প্রায় সময়’, যোগ করেন বনজ কুমার মজুমদার।

এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পিবিআই প্রধান।

প্রসঙ্গত, ১৩ বছর আগে সাভার দক্ষিণ পাড়া এলাকায় নির্মমভাবে খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। এ ঘটনায় মামলা হলে প্রথমে সাভার থানা পুলিশ তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। দীর্ঘ তদন্ত শেষেও মামলার কুলকিনার করতে পারেনি সংস্থাটি।

গত ৩০ মে সাভার থেকে প্রধান হত্যাকারী সুবল কুমার রায়কে গ্রেফতার করে পিবিআই। তার দেয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার করা হয় হত্যায় জড়িত আরও দুই আসামিকে, যাদের মধ্যে একজন নিহতের মেয়ে শামীমা খান মজলিস।