• আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী |

নারী কোটা চায় না ইবির নারী শিক্ষার্থীরা

| নিউজ রুম এডিটর ৬:৪৮ অপরাহ্ণ | ১০/০৭/২০২৪ লিড নিউজ, শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নারী কোটা চায় না ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। তারা চায় মেধাবীদের সঠিক মুল্যায়ন করা হোক।

বুধবার (১০জুলাই) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

মহাসড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে লুডু, ফুটবল ও ক্রিকেট খেলতে দেখা যায়। এছাড়াও বিভিন্ন গান, কবিতা ও নাটিকার মাধ্যমে কোটা বৈষম্যের নানা কুফল তুলে ধরে তারা।

এসময় ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’সহ নানা স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারী এক নারী শিক্ষার্থী বলেন, আমি একজন নারী হয়েও চাকরিতে প্রবেশের ক্ষেত্রে নারী কোটা চায় না। নারীরা সমান তালে পুরুষের সাথে এগিয়ে চলছে। আমরা সব জায়গায় নারী পুরুষের সমান অধিকার চাচ্ছি কিন্তু চাকরির ক্ষেত্রে কোটা দিয়ে নারীদের দুর্বল চিহ্নিত করার কোনো মানে হয়না। আমি চায় মেধাবীদের সঠিক মুল্যায়ন হোক।

আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে অথচ সেই বৈষম্য আজও রয়ে গেছে।তাই কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছে। আমরা বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চাই।