• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস

| নিউজ রুম এডিটর ৬:০২ অপরাহ্ণ | ৩০/০৭/২০২৪ জাতীয়, বাংলাদেশ

সরকারি-বেসরকারি অফিস বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়সূচিতে অর্থাৎ সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই); এই তিন দিন সরকারি ও বেসরকারি অফিস চলেছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

 

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার (২১ জুলাই) ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।

দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।