• আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ | এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না: চিফ হুইপ | মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী |

সিরাজদিখানে কেমিক্যাল শিল্পপার্ক পরিদর্শনে শিল্প উপদেষ্টা!

| নিউজ রুম এডিটর ১১:৩৮ অপরাহ্ণ | ২৬/১১/২০২৪ জাতীয়

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল শিল্পপার্ক প্রকল্প পরিদর্শন করলেন অন্তবর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্ঠা আদিলুর রহমান খান ।

 

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী,চিত্রকোট এলাকায় কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্প পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে শিল্প উপদেষ্ঠা আদিলুর রহমান খানের সাথে ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, আতরিক্ত সচিব,মো. নুরুজ্জামান এনডিসি,অতিরিক্ত সচিব শামীমুল হক এনডিসি,যুগ্ন সচিব সুলতান আলম,বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ খান,মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমা-তুল-জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার,প্রকল্প পরিচালক-মুহাম্মাদ হাফিজুর রহমান প্রমুখ ।