• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

| নিউজ রুম এডিটর ৬:০৫ অপরাহ্ণ | ১৮/০১/২০২৫ বিএনপি, মুন্সীগঞ্জ

 

সিরাজদিখান প্রতিনিধিঃমুন্সীগঞ্জের সিরাজদিখানের বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রশুনীয়া ১নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর তিন দোকান নামক স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রগুনীয়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লাভলু হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মাসুমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম জসিমউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হাজী মোঃ মিজানুর রহমান মৃধা, রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা সেন্টু, মোঃ তাজুল ইসলাম বেপারী বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন রিয়াদ,উপজেলা যুবদলের আহবায়ক সদস্য এ আর মানিক।

এছাড়া অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বোসেবকদল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, রশুনিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ মজিবর রহমান মাঝি,মোঃ আল আমিন শেখ, রশুনিয়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকদলের সহ-সভাপতি মোঃ মন্টু হাওলাদার,উপজেলা রশুনীয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মজিবুর সরদার ও বিএনপি নেতা মুসলিম বেপারী প্রমূখ। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাতের পর তোবারক বিতরণ করা হয়।