• আজ ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক | সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর | প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা | তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত | প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ | রমজানে সব স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ | ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী পার্থ বেসরকারিভাবে নির্বাচিত | ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমান বেসরকারিভাবে নির্বাচিত | ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা |

শেখ হাসিনার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

| নিউজ রুম এডিটর ২:৫৮ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৬, ২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শহিদ পরিবার। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পূর্বঘোষণা মোতাবেক বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘জুলাই ২৪ শহীদ পরিবারের’ ব্যানারে শহিদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতি দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কেউ কেউ এ সময় বিচারের বিষয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন।

তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

ছেলে হারানো এক অভিভাবক অবরোধ কর্মসূচিতে বলেন, আমরা এতোদিন গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। শহিদের রক্তের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।

এক বিক্ষোভকারী বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নেয়নি। তারা ঘাপটি মেনে সর্বস্তরে বসে আছে। হাসিনার দোসরদের বিচার হতে হবে।