• আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

সিলেটে সেনাবাহিনীর অভিযানে ৬০ কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক

| নিউজ রুম এডিটর ১০:০৭ পূর্বাহ্ণ | ২৯/০৩/২০২৫ সারাদেশ, সিলেট

 

সিলেট : সিলেটের জৈন্তাপুর তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে ৬০ কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃতর নাম, কাজিম আহমেদ। সে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ইনফ্রেন্টি রেজিমেন্ট (২৭বীর ইউনিট) ’র ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম সেনা ক্যাম্পের সামনে চেকপোস্টের মাধ্যমে তামাবিল মহাসড়কে একটি ডিআই পিকআপ তল্লাশী করে। তল্লাশীকালে ৬০ কেজি গাঁজা সহ কাজিম আহমেদকে আটক করে।

পরে আটককৃত মাদক কারবারি, জব্দকৃত ডিআই পিকআপ , ৬০ কেজি গাঁজা সেনাক্যাম্পে সেনাবাহিনী শুক্রবার সিলেট ৪৮ ব্যাটারিয়নের বিজিবির কাছে হস্তান্তর করে।