• আজ ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির |

সিলেটে ১৭ ছিনতাইকারী আটক

| নিউজ রুম এডিটর ১০:১০ পূর্বাহ্ণ | ২৯/০৩/২০২৫ সারাদেশ, সিলেট

 

সিলেট : সিলেটে র‌্যাবের অভিযানে ১৭ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে র‌্যাবের কয়েকটি টিম অভিযানে অংশ নেয়।

শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৯ এর উপঅধিনায়ক মেজর একেএম ফয়সাল।

র‌্যাব কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে ছিনতাইকারী চক্র। মূলত ১৫ রমজানের পর থেকেই সিলেটের বিভিন্ন জেলায় ছিনতাইসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব ছিনতাইকারীদের আটকে সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে র‌্যাব-৯।

এরই ধারাবাহিকতায় র‌্যাবের কয়েকটি টিম বৃহস্পতিবার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালায়। এ সময় সিলেট মহানগর এলাকা থেকে ৭, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৪, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জনসহ সর্বমোট ১৭ জন ছিনতাইকারীকে আটক করা হয়।

র‌্যাব উপঅধিনায়ক আরও জানান, আটকদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশাও জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সিলেট-২৯-০৩-২৫